www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আলোক প্রভা

বিত্ত দিয়ে চিত্ত তোমার
ঢেকে রেখেছ
বিত্ত দিয়ে ক'জন বলো
সুখ পেয়েছ।


স্বার্থই কেবল দেখ তোমার
স্বার্থই জীবন
অন্যকে করো তুচ্ছ জ্ঞান
করো যে দমন।


কাউকে কম তোমায় বেশি
দিলেন দয়াময়
অপরকেও ভাগ দিয়ে দাও
করবে আলোময়।


সুখ বিলাবে সবার তরে
শান্তির আশায়
দুঃখ যেনো রয় না ভবে
আলোক প্রভায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast