www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দোয়া

জীবনের মাঝ পথে এসে
সুন্দর সজ্জিত করতে শেষে
আসলো কঠিন পরীক্ষা,
অতীতের সব গুনাহখাতা
মাফ করে দাও হে মালিক
পাই যেনো সঠিক দীক্ষা।


জীবন তোমার হাতে মৃত্যুও তোমার হাতে
ওগো প্রিয় সৃষ্টিকর্তা,
রক্ষা করো হেফাজত করো জীবন সম্পদ
দেখাও কেবল জান্নাতের সঠিক রাস্তা।
সন্তান সন্ততি পরিবার সবাই
তোমার দান গো প্রভু হে দয়াময়।
সবাইকে দ্বীনের জ্ঞান দিয়োগো
তোমার পথে চলতে না পায় ভয়।
হে দয়াময় প্রভু হে দয়াময়।
কত বন্ধু পরিজন আমার জন্য পেরেশান
তাদেরকেও তুমি দয়া করিও হে দয়াবান।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০২/১২/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast