www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছড়িয়ে দেই ফাগুন

হাজার নেতা হাজার ফেতা
চালায় কেবল দেশ
দুর্নীতি আর দুঃশাসনে-
সবই হলো শেষ।


আগুন লাগে দিকে দিকে
সবাই নির্বিকার
মরছে মানুষ পুড়ছে সম্পদ
নেই যে প্রতিকার।


কয়দিন পর ভুলে যাবে
চলবে স্বাভাবিক
আবার হঠাৎ ঘটবে কিছু
ছুটবে দিকবিদিক।


অশ্রু ঝরে বুক ফাটে
পাই মনে কষ্ট
বিবেকবান রাজ্য প্রধান
করোনা সময় নষ্ট।


আলোচনা সমালোচনায়
দিন যে হয় পার
সবার মনটা সুন্দর হোক
সেরা মানবিকতার।


চাই না আর কোথাও কোনো
লেগে যাক আগুন
সতেজ সজীব তিলোত্তমায়
ছড়িয়ে দেই ফাগুন।


সময়ের হিসাব নিতে বসবে
পরিমাপক পাল্লা
দু'হাত তুলে দোয়া করি এই
হেফাজত করো আল্লা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast