www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কার কাছে মনের কথা

কার কাছে মনের কথা
খুলে বলা যায়,
এমন মানুষ কোথায় যে পাই।


ভালোবেসে কাছে এসে
মাথায় হাত বুলায়,
এমন সান্ত্বনা আমি কার কাছে পাই।


কে আছে বলো এ সমাজে!
ব্যথার যাতনা বুঝবে,
এমন মনের মানুষ আমি কোথায় পাই।


ক্ষুধার কষ্ট বুঝবে যেজন
কে আছে মহাজন?
এমন বড়ো মনের মানুষ আমি চাই।


কে আছো বীর মহা শমশীর
অশ্রুজল মুছবে,
এসো হে, এসো হে, হে আমার ভাই।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast