www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপ্নপুরীর দেশ

আজকে খোকন পাড়ি দেবে
স্বপ্নপুরীর দেশ
যেই দেশেতে আছে সবাই
হরেক সুখে বেশ।

যেই দেশেতে নেইকো দুখ
নেইকো ক্ষুধার জালা
যেই দেশেতে যোগ্য নেতাই
পরে জয়ের মালা।

যেই দেশেতে মিথ্যে কথার
ধার ধারেনা কেহ
যেই দেশেতে সত্যে গড়া
মানব প্রাণ ও দেহ।

যেই দেশেতে নেইকো লোভ
নেইকো অহমিকা
যেই দেশেতে পথ চলতে
নেইকো বিভীষিকা।

যেই দেশেতে হিংসে বিদ্বেষ
নেইকো কারো মনে
যেই দেশেতে মিলেমিশে
থাকে সর্বজনে।

আজকে খোকন পাড়ি দেবে
স্বপ্নপুরীর দেশ
যেই দেশেতে আছে সবাই
হরেক সুখে বেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৩১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৬/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast