www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

উড়োজাহাজ

উড়োজাহাজ উড়োজাহাজ
কোথায় উড়ে যাও?
একটুখানি দাঁড়াওনা ভাই
সঙ্গে আমায় নাও।

আমিও যে তোমার মত
উড়তে ভীষণ চাই
তোমার মত উড়বো এমন
সাধ্যি আমার নাই।

যেথায় খুশি যাওনা গো ভাই
নাওনা আমায় সাথে
তোমার সাথেই দেশ বিদেশে
ঘুরবো দিবা রাতে।

উড়োজাহাজ উড়োজাহাজ
একটু দাঁড়াও ভাই
মাকে বলে বিদায় নিয়ে
সঙ্গে তোমার যাই?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast