www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শাদা আঁচল

আর কি তুমি জাগবে না?
যখন তখন আমার 'পরে
আর কি তুমি রাগবে না?
রাগ টাগ ফের ঝেড়ে ফেলে
আর কি আমায় ডাকবে না?
আমায় নিয়ে মিষ্টি মধুর
স্বপ্ন কি আর আঁকবে না?

বলো না মা, বলো না মা।
চুপটি করে থেকো না।
রাগ করেছ দেখবে নাতো?
আচ্ছা আমায় দেখো না।
না চাওতো আর কোনদিন
আমায় তুমি ডেকো না।
না হয় আমায় নিয়ে আর
স্বপ্ন তুমি এঁকো না।
তবুও শাদা আঁচল দিয়ে
মুখটি তোমার ঢেকো না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৪/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast