www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হেলা ফেলা

জগত জুড়ে খেলছি মোরা
কত রঙের খেলা
সময়গুলো যাচ্ছে চলে
চড়ে রঙিন ভেলা।

জগত যেন বিশাল এক
স্বপ্ন দেখার মেলা
স্বপ্নে স্বপ্নে করছি মোরা
সময়টাকে হেলা।

ঘুম ভেঙে সব দেখবো জেগে
ফুরিয়ে গেছে বেলা
সময় তখন বলবে হেসে
সামলা এবার ঠেলা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৩/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast