www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোন এক কুয়াশা মাখা ভোরে

কোন এক কুয়াশা মাখা ভোরে
হাঁটবো দুজন শিশির ভেজা
ঘাসের পথ ধরে।
ভেজা ঘাসের স্নিগ্ধ ছোঁয়ায়
নগ্ন চরণে করবো খেলা।
কিংবা কোন দ্বিপ্রহরে
বৃষ্টি ভেজা মেঘের ভেলা।
সেই ভেলায় চড়ে যাবো উড়ে
যেথা খেলে সাত রঙের মেলা
বৃষ্টি শেষে আকাশ জুড়ে
মিষ্টি রোদের বিকেল বেলা।
কিংবা কোন সন্ধ্যে বেলা
পাল তোলা এক নৌকা চড়ে
যেথায় খুশি সেথায় যাবো
রাত পোহালেও ফিরবো না এই ঘরে
ফিরবো কোন এক কুয়াশা মাখা ভোরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০২/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ০৬/০২/২০২১
    অসাধারণ।
  • nice post
  • অনেক অনেক সুন্দর।
 
Quantcast