www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ঈদ

বছর ঘুরে এলো রে ঈদ
মোদের দুয়ারে।
তাইতো মোরা ভাসবো আজি
খুশির জোয়ারে।

হিংসে, বিভেদ ভুলে সবাই
ধনী গরীব মিলেমিশে
করবো রে সুখ ভাগাভাগি
এমন সুখ মিলবে কীসে?

এমনি করে শেখায় রে ঈদ
পরস্পরকে ভালবেসে
যাক কেটে যাক সবকটি দিন
ঈদের মতন হেসে হেসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast