www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুজ সজীবতায় (গীতিকাব্য)

সবুজ সজীবতায়
বসে তুমি একাকী।
তোমায় দেখে আমি
মুগ্ধ হই নিরবধি।
তুমি অবুঝ চোখে আমার পানে
চেয়ে থাকো।
আমি তোমার অবুঝ চোখের ভাষায়
মুগ্ধ হই।

কল্পনার সাতরঙে কত ছবি নীরবে
জীবনধারায় এঁকেছিলে সে কবে?

সবুজ সজীবতায়
বসে তুমি একাকী।
তোমায় দেখে আমি
মুগ্ধ হই নিরবধি।

বৃষ্টি হৃদয়ে ছুঁয়েছে নীরবে
স্বপ্ন জানালায় এসে দাঁড়িয়ে

সবুজ সজীবতায়
বসে তুমি একাকী।
তোমায় দেখে আমি
মুগ্ধ হই নিরবধি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দেবাশীষ দিপন ১১/০৮/২০১৭
    দারুণ!
  • তীর্থের কাক ১১/০৮/২০১৭
    ভাল
  • সুন্দর।
  • দারুণ
 
Quantcast