www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চিত্তহারা

সেদিন গিয়েছিনু নিরালায়
দূর বাতায়নে সমীক্ষায়
পূবালী বাতাস আর রূপালী জোছনা
কিংবা কলতান সাথে ঐকতান

ভেজা শিশির গালিচা তিমির
নির্জন ক্ষন নির্লিপ্তি গগন
মনের আকুলতা পাওয়ার ব্যকুলতা
মিশিছে কোথা কেই বা সে হোতা?

জানিনে এ কোন সুভাস
পারিজাত আভাস
আসিছে ভাসিয়া এ মন রাঙ্গিয়া
ভুলিছে তাতে দুলিত হিয়া

নিশিতে ঝি ঝি করিছে কিচি
কি হেতু চিত্ত উদাসে মত্ত
কেন এই মন চঞ্চল ভিষন
আবেগি দোলাতে দুলিছে মগন

হঠাতি কেন হইবে এন
শুনিছে না ডাক
হয়ে কোন প্রপাত
ছুটিছে কোথা না ভাবিয়া যেন

তবে কি মন হারিয়েছে ক্ষন
এ কোন তৃষিত দেখিছে নয়ন
বারে বারে ফিরি চিত্তহারি
তোমাতে প্রিয়া আসিব ফিরি।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast