www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রেমের শরবত

নিশিথ আধারে পৃথিবী নীরব,
কিছু প্রেমিক মানুষ চাই প্রেম
স্রষ্টা দিয়াছেন রহমতের
সকল দুয়ার খুলি।
স্রষ্টা বলেন, কে নিবি আয়
প্রেমের শরবত।

প্রভাতের ক্ষনিক আলোয়
কিচির মিচির ডাকছে পাখি
কই কথা, বলে শুনবি গান
আল্লাহর নামে তসবিহ জপে
গাই কার গুনগান?

রাতের আধারে ঘুম ভাঙে
ভুলে না তাদের প্রভুকে,
আমরা কেন ঘুমিয়ে থাকি!
হায় অভাগা, এটাই কি ছিল
তোর পুরা কপালে?

এত নেয়ামত, এত কিছু,
প্রভু দিলেন আমাদের,
তবুও কেন আমরা আছি
ছলনার বেড়াজালে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast