www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মিছে কল্পনা

এতটা বছর ধরে পেতেছি হাত
মানুষের দ্বারে দ্বারে
আজও আমার চোখে আলো নেই।
স্বপ্ন দেখিনা আর পৃথিবীকে দেখার
যতদিন বাঁচব, কেবল বাঁচতে চাই।
আধারের সাথে করি আমি মিতালি
করেছি সখ্যতা অনেক বছর
গড়েছি স্বপ্নের এক নতুন জগৎ
সে-তো কেবলই মিছে কল্পনা।
পৃথিবীকে দেখার সখ হৃদয় জুড়িয়া
প্রাণের তৃষ্ণা মেটাব কেমনে
সুখের পায়রা কি উড়বে আমার জীবনে
দেখব কি আমি পৃথিবী,
মরণের আগে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১০/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast