www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এক মুঠো ভাতের জন্য

পথ হাটতেই দেখলাম
কলেজ ক্যাম্পাসের এক কোণে
কয়েকটি শিশু কি যেন করছে
অস্পষ্ট দেখা যাচ্ছিল,
তবু বুঝতে ভুল হল না।
দুপুর গড়িয়ে বিকেলের ক্লান্তি ভর
করছিল আমার শরীরে
তবুও খাওয়া হয়নি তাদের।
সারাদিনের কষ্টের ফসল হিসেবে
এনেছে কিছু ভাত জমিয়ে।
আহ কি দুর্ভাগ্য!
ফুলের মত শিশুগুলোর।
দু’চার জন মিলে অন্ন ভাগ করছিলো
খাওয়ার জন্য।
নেই কোন থালা বাসন
কুড়ানো ভাত, কুড়ানো পাতাতেই
নিয়ে নেয়, পেটের এক কোণ ভরবে বলে।
মনের আবেগে যেন চোখে জল আসে
স্রষ্টার দুনিয়ায় কত মানুষ কত
রকম জীবন কাটায় পৃথিবীতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২১২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast