www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রমাদান

রমাদান, রমাদান হে রমজান
তুমি হলে সুমহান
এক আচমকা হাওয়াই
বিলিয়ে দাও তুমি সত্যের জয়গান।
হৃদয়ে পরশ লাগিয়ে দিয়ে
সত্যের গান গেয়ে গেয়ে
শুদ্ধি সংযম বিশ্লেষণে
ধরনী ধরে এক নতুন শোভা।
জীবনের ভুল ভ্রান্তির ছলনে
যত আছে পাপ তাপ
এক দীর্ঘ নিশ্বাসে, সেই তুমি শিশুকোলে।
দাও তুমি নতুন দিশারী, সেই আলোর পথ
যে আলোয় করে আমার হৃদয় সুশীতল।
নবী ও রাসুলের আর্দশে
চৈতন্য আসে ফিরে
আমি বার বার বলি হে রমজান
যেওনা তুমি আমাকে ছেড়ে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১০২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast