www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জীবনের হালচাল

আমি বিস্ময় মানুষ
স্রষ্টার অপরূপ সৃষ্টি
নিজকে নিয়ে যখন ভাবি
ফেরাতে পারিনা দৃষ্টি।

বিস্ময় মানবের বিচিত্র
মনে জাগে বিহ্বল
দেহ মনে গড়া রূপ
ক্ষণে ক্ষণে মনের বদল।

বেঁচে থাকার অদম্যে
থেমে নেই কোলাহল
ভালো আর মন্দের জীবনে
সততাই উৎকৃষ্ট বল।

আলো আর আঁধারের মিছিলে
কারো জাগে হতাশা
স্বপ্নরা উঁকি দেয় যখন
কেটে যায় নিরাশা।

স্রষ্টার সৃষ্টি এই মানবের
কতইনা জীবনের পরিহাস
ক্ষুদ্র জীবনের জীবনতরী
তবুও চলছে অবিরত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast