www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই বাংলায়

আমি বার বার আসি
রক্তস্নাত এই বাংলার
মাটি ও মানুষের কাছে।
আমি আসি, এই বাংলার
শ্রমজীবি মানুষের কাছে
ঘাম জড়ানো সোনার ফসলে।
আমি আসি এই বাংলার
দিগন্ত জুড়া সুজলা সুফলা
মাঠ ভরা ফসলে।
আমি আসি, এই বাংলার
সবুজ শ্যামল সৌন্দর্যের
বৃক্ষের গভীর অরণ্যে।
আমি আসি, এই বাংলার
বর্ষায় পূর্ণ খালে-বিলে
যে বিলেতে শাপলা দুলে।
আমি আসি, এই বাংলার
নানা পাখিদের ভীড়ে
কিচির- মিচির কোলাহলে।
আমি আসি, এই বাংলার
কনকনে শীতের সকালে
বৃদ্ধের গায়ে জড়ানো সোনার চাঁদরে।
আমি আসি, এই বাংলার
শিশির ভেজা সকালের
স্বর্ণালী মিষ্টি রোদে।
আমি আসি, এই বাংলার
গ্রীষ্মের তাপদাহ দুপুরের
কাঁঠাল ছায়ায়।
আমি আসি, এই বাংলার
দুরন্তপনা ছেলেদের ভীড়ে
দুর্বার তারণ্যে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৬/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast