www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

রুমাল

স্মৃতিভরা সেই ঘ্রাণ তোমার শরীর
আদরে দিয়েছিলে মুছায়ে স্বেদ আবীর
দিয়েছিলে মাটিতে পেতে
বলেছিলে এইখানে বস আসিয়া কাছেতে।

মনে হয় স্বপ্নসম, তবু স্বপ্ন নয়
একটুকরো বস্ত্র আজো রেখেছে পরিচয়
গিয়েছিলে চলে ছিল না খেয়াল
পিছনে রেখে গেলে স্পর্শস্মৃতির সেই রুমাল।
ফেলে দিতে চেয়েও পারিনি ফেলে দিতে,
পুরাতন তবু রেখেছি বুকের ভিতে
বাসনার ধন শোভন কামনা
রেখেছি তাহাতে জড়ায়ে হৃদয় বেদনা!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেদনাদায়ক।
  • চমৎকার কবির প্রতিলিপি শব্দাংশ।
  • তাবেরী ১২/১১/২০১৮
    প্রিয়জনের কাছ থেকে রুমাল রাখতে নেই তাতে সর্ম্পক ছিন্ন হয়।
  • অনুপম এক স্মৃতি কবিতা।
    শুভেচ্ছা জানাই অফুরন্ত।
 
Quantcast