www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সুখের খোঁজে

সুখের আশায় সুখের খোঁজে
বেড়াও তুমি কী খুঁজে
অনেক দুঃখ মনে চেপে
               বয়ে দীর্ঘশ্বাস।
সুখ আসে না উধাও হাসি
সুখের অভাব মন উপোসী
কান্না সেথা হয় বিলাসী
              অসুখ বারোমাস।।

খুঁজলেই সুখ যায় না পাওয়া
সুখ তো নয় মুড়ি-মোয়া
সুখ থাকে যে সেই মনে হৃদয় যার
                মুক্ত বিভাস।
প্রাণে প্রাণে জ্বেলে আলো
আপনাকে যে বিলিয়ে দিলো
সুখ যে তাকে করে সুখী বুলিয়ে
                সুখের পরশ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুখ এবং হাতের মোয়া দু’টোই এখন দূর্লভ!
  • লিখন মাহমুদ ০৮/০৯/২০১৮
    অসাধারন!
  • শ.ম. শহীদ ০৮/০৯/২০১৮
    অপূর্ব লিখেছেন কবি।
  • ভালো।
  • অসাধারন সুন্দর লেখনী
 
Quantcast