www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনিহার রত্ন দিয়ে

মনিহার রত্ন দিয়ে বেঁধো না এমন করে
এ মনিহার নয়তো আমার ফুলের বাসর ঘরে
মনিহারের মনি যত
আমায় বিঁধে অবিরত
আঘাতে তার ব্যথা জাগে স্বপ্ন ভেঙ্গে পড়ে।

প্রাণ কাঁদে মোর বনের সেই বনফুলের তরে
যাহার সাথে সারাজীবন কাটলো খেলা করে
আজ কেন তায় দূরে ফেলে
মনিহারের মালা দিলে
ভারী যে সে কন্ঠে আমার কথা চেপে ধরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • তরুণ কান্তি ২৪/০৮/২০১৮
    ছন্দে ছন্দে ভরানো সুন্দর অনুভব। আন্তরিকতা রেখে গেলাম
  • বেশ ভাল
  • অ ন ব দ্য। শুভেচ্ছা।
  • সুন্দর।
 
Quantcast