www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার বিদায় (রবি স্মরণে)

বিদায় তো নয় হারিয়ে যাওয়া,
কোন কালে আর না আসা ফিরে
কোথায় যাবে কেইবা জানে
থাকবে কী না কোন মানে তোমার কাছে
তুমি যা করেছো জীবন ভর,
যেমন করে দিনের ছায়া মিলিয়ে যায় অন্ধকারের ভিতর?

নাই বা তুমি রইলে আর
নাই বা কিছু থাকলো তোমার
নাই বা তুমি আবার এলে ফিরে
নাই বা তুমি গাইলে আবার,
তবু ফেলে যাওয়া বাঁশী তোমার
বাজবে তোমার সুরে।

রইবে যারা এইখানেতে
আসবে যারা নতুন
দেখবে সবাই তোমার ছবি
ছিলে তুমি বিশ্ব কবি,
চিরবিদায়েও অমর তুমি হলে,
বাঙালির আকাশ বাঙালির মাটি বাঙালির জল
তোমায় কি আর ভোলে?

জগৎ জনে ভালোবেসে রাখবে তোমায়
হৃদয়েতে ভরি,
তোমার শিখায় আঁধার-মাঝে, দিন-দুপুরে সকাল-সাঁঝে
সবাই বাইবে সোনার তরী...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৮/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অর্ক রায়হান ০৯/০৮/২০১৮
    সুন্দর। কোটি নমন।
  • অনবদ্য লেখনী। ভালো লেগেছে। শুভেচ্ছা জানবেন।।
  • অসাধারণ
  • অভিনন্দন রবি’র ছবি ফের সামনে তুলে আনার জন্য।
  • সুন্দর!প্রভাতী শুভেচ্ছা ...
 
Quantcast