www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার এই হাসির আলো

আমার এই হাসির আলো
থাকুক তোমার নয়ন জুড়ে
মনের মাঝে মন মেখে
হৃদয়ে ভরে রাখো তারে।
তুমিও হাসো অমন করে আমার মত,
গভীর সুরে উঠুক ভরে তোমার-আমার আকাশ যত।

কে আছে আর আমার মত হাসতে এমন পারে
সে হাসিতে বিশ্বজুড়ে সৃষ্টি ওঠে নড়ে
নিত্য নতুন আবেগসুধায় জগৎ মাতে ওরে।
আমার হাসি তোমায় হাসায়
সেই হাসি আমায় আবার পাগল বানায়
সাত আকাশের তারা হয়ে
ঝরে পড়ে তোমার ঘরে রাতের ঠিকানায়।

হাসি আমার অমর কাব্য জোছনা ধারা
সুরে সুরে অঝোর ধারায় নিঝুম ব্যথায় ঝরে --
সারারাত্রি খেলা করে তোমার সাথে তোমার বালুচরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৭/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মুক্ত ভাবনা।
  • ভালবাসার দারুণ প্রকাশ!
  • সুন্দর!
 
Quantcast