www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পরশ মায়া

তুমি ছিলে আমার সাথে
আকাশ তাই সেজেছিল
নয়ন ধুয়ে বৃষ্টি জলে,
উড়েছিল কদম বনের মনের কথা
বাতাস হিল্লোলে,
দীপ্ত হাসির ঝলক মুখে নেচেছিল ঝর্ণাধারা
চেয়ে তোমার হৃদয় পানে।

সেদিন ছিল আপন ভুলে তোমার সনে আমার খেলা
জানি নাই কিভাবে কখন গেল বেলা।
যখন যাবার সময় হল
তুমি করলে আমায় অবহেলা
বললে, আর পারি না থাকতে আমি।
চলে গেলে, চাইলে না পিছন ফিরে।
সারাটি রাত অন্ধকারে স্বপ্নঘোরে
শুধু রইল জেগে
তোমার ছায়ার পরশ মায়া!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৬/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ রোমান্টিক লাগছে যে....
  • তরুণ কান্তি ১২/০৬/২০১৮
    সুন্দর অনুভূতির কবিতা পড়লাম। বিরহের আর্তি ভরা ।
  • খুব ভাল।
  • চমৎকার
  • মায়ায় বাঁধা সকলে।
    ধন্যবাদ।
 
Quantcast