www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অধরা

সাগরের পাশে বসি
চেয়েছি আকাশের হাসি,
চেয়েছি সাগরের ঢেউ।

এলো সেই আকাশ
ধরা দিল কাছে এসে এক গাল হেসে,
পলকে পলক রেখে চোখেতে
আবার মিলালো হাওয়ায়,
কাছে পেয়েও না পেয়ে শুধু কাঁদলাম।
এমন সময় ঢেউ এসে ছুঁয়ে দিল আমাকে
এল কাছে তবু গেল চলে নিয়ে বালুরাশি
চেয়ে চেয়ে আমি শুধু তারেও দেখলাম।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৫/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast