www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একখানি ছোট গ্রাম

একখানি ছোট গ্রাম,
মনে মোর তার নাম
          সযতনে আছে লেখা।
সম্মুখে উদোম বিল
ওপারে আকাশ নীল
          প্রতি ভোরে হতো দেখা।
খেলিতাম তার মাঠে
কাঁচা পথে হেঁটে হেঁটে
          সাঁঝে ফিরিতাম ঘরে।
বলিল সে একদিন,
যদি যাও কোনদিন
         আবার আসিও ফিরে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast