www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চেনা হয় নাই আমার তোমায়

চেনা হয় নাই আমার তোমায়
বাদল ধারায় ঝরেছিলে আমার গায়
বৃষ্টির সুরে সুরে মাতায়ে মন,
ছড়ায়েছিলে গান, সিক্ত করে বিরহী প্রাণ।
যখন আকাশে উঠেছিল চাঁদ,
পেতেছিলে জোছনার ফাঁদ,
তবু পড়ে নাই ধরা শেফালীর সাধ
রাতের পবনে। নিশীথ গহনে
পরানের মাঝে গিয়েছ ডেকে নিভৃত গোপনে,
তবু বুঝি নাই এসেছিলে কাছে চেনাতে আপনায়।
চিরচেনা তুমি, যখনই গিয়েছ ফিরে তখনই চিনিলাম তোমায়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো,ধন্যবাদ প্রিয় কবি।
  • আপ্লুত
  • শিবশঙ্কর ০৮/০১/২০১৮
    বাহ্ সুন্দর । অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি ।
  • আবু সাইদ লিপু ০৭/০১/২০১৮
    ফেরার পর চিনে লাভ কী?
  • সাইফ রুদাদ ০৬/০১/২০১৮
    বাহ্ বেশ লাগল
  • ভালো লাগলো।
 
Quantcast