www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আশ্রয়

সন্ধ্যের কাছে বিকেল বলে, আমায় তুমি একটু রাখ তোমার কোলে।
আমি অনেক ক্লান্ত, সাগরের ঢেউ হয়ে অনেকক্ষণ ছিলাম জলে,
পাখির পাখায় ভর করে বাতাস চঞ্চল হয়ে ওঠে
সে হাওয়ার গতি চুমো দিয়েছিল আমার ঠোঁঠে,
তারপর আমি হারিয়ে গিয়েছিলাম, নানাপথ ঘুরে এখন এসেছি তোমার দ্বারে,
একটুখানি আশ্রয় যেন পাই, তোমার আঁচলে জড়ানো রাতের অন্ধকারে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অনেক সুন্দর....
  • সুন্দর।
  • ভালো লাগলো
  • অনবদ্য!! নববর্ষের প্রীতি ও শুভকামনা রইল!
  • আরিফ নীরদ ০২/০১/২০১৮
    চমৎকার।।
  • ভালো।
 
Quantcast