www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিউলি নিল বিদায়

স্তব্ধ নিশীথে সোনালী স্বপ্নেরা জাল বোনে মায়াবী ধরনীর কোলে।
রূপালি চাঁদের আলোয় বেদনার সব কথা রাত থাকে ভুলে,
ছায়াপথে ঝিকিমিকি তারা হাসে আঁধারের রূপ ভালোবেসে,
আমি আছি তুমি আছো আলোছায়া এক সাথে পলকেতে মিশে।
সহসা শিউলি আসে, হাসির তুফানে পরীপাখা ঢেউ তুলে
খেলা করে সারারাত সারাক্ষণ আঁধারের ছায়ায় সুধা ঢেলে।

দেখেছো কি কেউ তাকে ঊষাকালে একে একে নিভেছে যখন তারা?
হবে যেতে, যে এসেছো যেই পথে, হয়েছে রূপকথারা সব সারা।
হৃদয় মেলে পথের বাঁকে পাপড়িগুলি ছিল অপেক্ষাতে শুভ্র শোভায়,
অঞ্জলী করিয়া দান প্রভাত আলোয় দীপক রথে শিউলি নিল বিদায়...
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • মোঃ ফাহাদ আলী ১৫/০১/২০১৮
    চমৎকার প্রিয় কবি।
  • বাহ্
  • চমৎকার লেখা...
  • এন আই পারভেজ ৩০/১২/২০১৭
    চমৎকার।
  • আরিফ নীরদ ৩০/১২/২০১৭
    রূপালি চাঁদের আলোয় বেদনার সব কথা।।।মনে ধরেছে, কবি।
  • অনেক সুন্দর লেখা....
  • ভালোলাগা রইলো।
  • সুন্দর লেখা।শুভেচ্ছা নিরন্তর।
 
Quantcast