www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমার গৃহখানি পরিপাটি নয়

আমার গৃহখানি পরিপাটি নয়, সে কথা মানি।
ভাঙ্গা ছাউনি তার, অবিরত সেথা দিয়ে পড়ে
আমার চোখের জল; শুধু বর্ষায় নয়, বারটি মাস,
সমগ্র জীবনকাল। নোংরা একটি নালা
বয়ে গিয়েছে ঘরের পাশ দিয়ে, পাশে একটি পুকুর
কত ময়লা তার জল! তবু একবুক শেওলা নিয়ে
সে আছে অতি সুখে, ডেকেছে আমাকেও,
যখন দুঃখ এসে কাঁদিয়েছে আমাকে ভালোবেসে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর আকুতি
  • ঘর-বাড়ি বালা নাই আমার। ভাল থাকুন সতত
  • আজাদ আলী ১৫/১০/২০১৭
    Bah khub Valo .
  • অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভালো থাকুন সর্বদা।
 
Quantcast