www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিদায় কালে কাঁদিলেনা তুমি

বিদায় কালে কাঁদিলেনা তুমি, বলিলে না
কোন কথা, এত নীরবতা কেহ পারিল না বুঝিতে,
তুমি কি পেয়েছো বেদনা সবারে এমনিভাবে ফেলিয়া যেতে?
চাহিয়া দেখি ওই চোখ পানে, নিষ্পলক, স্থির,
ভূবনের কোন ছায়া সেথা আর দোলায় না কোন মায়া,
একদিন যে বলিত কথা হেসে, স্থির অসাড় সে আজি,
আছে পড়ে দেহখানি পাথর সম, নাহি কোন স্পন্দন,
নিয়েছে কাল তাহা তুলে আপনার হাতে। ভাবিতেছে সে
কি করিবে উপায়, ধীরে ধীরে সে
মিশাবে এবার মাটির সাথে মাটির কোমল ছোঁয়ায়,
তোমার ফেলে যাওয়া দেহ আর অসাড় হৃদয়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অ ন ব দ্য।
  • Nice
  • মোঃ মুসা খান ১৮/০৯/২০১৭
    সুন্দর নিবেদন ।
  • কবি ভাল লিখেছেন।দিনকে দিন অনুপ দা'র কলম যে আরো ধারালো হচ্ছে তা বোঝা যায়।শুভেচ্ছা
 
Quantcast