www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার ডাগর আঁখি

তোমার ডাগর আঁখি, যতই দেখি,
দেখিতে পাই রয়েছে সেথা স্বপ্ন আমার,
ভাসিছে বিশ্বলোক, অনন্ত সুখ।
বারে বারে তাই আমি হয়েছি দৃষ্টিহারা,
ঘুরে ফিরে এসেছে মিশে তোমার চোখের তারা
আমার নয়ন তারায়। সেথা করিছে খেলা
ঝলকে পলকে ক্ষণিক বেলা,
ক্ষণিক তরে সেথা হারায়ে ব্যথা
আবার উঠিছে ভেসে হাসিয়া পুলকে।
ও নয়নে আমি খুঁজে পাই
জীবনের ছায়া, নানা রংগে তাই এঁকে যাই বেদনা,
সেথা শুধু ভাসে নয়নের নয়ন
নিশীথ অশ্রু রাতের ফুল,
মুক্তা সলিল তোমার আঁখিতে টলমল!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • বেশ সুন্দর
  • অ ন ব দ্য।
 
Quantcast