www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বানে ভাসিলো আমার ঘর

বানে ভাসিলো আমার ঘর, সকল সম্বল
জমানো যাহা কিছু নহে তো অঢেল,
পাতায় ছাওয়া ঘরখানি মোর রাজপ্রাসাদ
আমার গরীব জীবনের একমাত্র সম্পদ
খরস্রোতা রাক্ষস নিল তারে গ্রাসি,
কি জানি কোন পাপে হলাম বানভাসি।


যারা মানুষেরে করিয়াছে শোষণ
অট্টালিকা পরে করে দিবস যাপন,
আছে তারা সুখে বুঝিবে কি দুখে
দুখ কত কঠিন বাজিছে এ বুকে।
স্রষ্টার এই বিচার নহে কি অবিচার
দুখিরে দেয় দুখ কেড়ে তাহার আহার!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • একরামুল হক ১৯/০৮/২০১৭
    কঠিন তবু চির সত্য কথার.....দারুন
  • ফয়েজ উল্লাহ রবি ১৮/০৮/২০১৭
    ভাল লেগেছে লেখা।
  • আসলে এসব তাঁরই ইচ্ছা।
  • সমবেদনা দেওয়া ছাড়া কিছু নেই আর বলার
 
Quantcast