www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বৃষ্টি তুমি এলে আমার ঘরে

আমি ভিজবো বাদলধারায়, আমার ঘরে বৃষ্টি এল তাই
সাগর হতে এলো ঝর্ণাধারার কলকল্লোল।

বৃষ্টি তুমি সাড়া দিলে, এলে আমার ডাকে
হৃদয় খুলে প্রাণ মেলে সকল আমার দিলাম তোকে।
আমার মন মেতেছে উচ্ছ্বাসেতে খুশীর প্লাবন,
এবার তোমার সাথে ঘর বাঁধা মোর সারা জীবন।
থেকো তুমি আমার সাথে সারাদিনের আঁখিপাতে,
ভিজিয়ে আমায় রেখো তুমি তোমার মায়ায় অনুক্ষণ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৬২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ন্যান্সি দেওয়ান ১৭/০৮/২০১৭
    Nice.
    • সাঁঝের তারা ১৭/০৮/২০১৭
      ধন্যবাদ ও শুভেচ্ছা ...
  • অনেক ভালো। শুভেচ্ছা।
  • Excellent
  • সুন্দর
  • তীর্থের কাক ১৭/০৮/২০১৭
    সুন্দর!! শুভেচ্ছা।
  • বেশ ভাল
  • সমির প্রামাণিক ১৬/০৮/২০১৭
    বৃষ্টির জয়গান। সুন্দর। শুভেচ্ছা কবিকে।
 
Quantcast