www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বপনে শুধু দিয়েছো দেখা

এখনো দেখি নাই তোমায় চোখে, আসো নাই কাছে,
স্বপনে শুধু দিয়েছো দেখা, তোমার আঁখির রেখা
পরশ করেছে হৃদয়। আহা, কি মায়া আছে লুকায়
তোমার পুষ্পিত বদনে শানিত হাসির ছায়ায়।

তুমিও  কি দেখিছো আমায় আপন মনের মুকুরে,
আমার তরে আছো কি বসে আমার পথের পরে?
এখনো কি আসে নাই সময় তাই আছো দূরে?
এখনো কি ঢেউ আসে নাই কাছে
                  জড়াতে তোমার সুর আমার সুরে?

কত পথ আমি এসেছি একা, খুঁজে খুঁজে সারা,
রয়েছ হৃদয় মাঝে, এখনো তবু মিলিলো না সাড়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সমির প্রামাণিক ১৬/০৮/২০১৭
    একটা খোঁজের- খোঁজা আছে। খুব সুন্দর।
  • কবি বরাবরের মতই ভাল লিখেছেন।কীভাবে যে লেখেন পাঠক হিসেবে মাথায় আসে না।
  • অনেক ভালো।
  • ভালো লাগলো
 
Quantcast