www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তুমি গেলে আমায় ভুলে

নাইবা তুমি দিলে দেখা,
নাইবা তুমি এলে,
ইচ্ছা হল তাইতে তুমি গেলে আমায় ভুলে।
জানি, জানি, জানি তবু,
কাঁদবে তুমি আপন লীলার ছলে।

যে সুধাতে স্বর্গ আছে অমর হয়ে
সেই অমৃত হৃদয়ে আমার মিশে আছে,
নাইবা তুমি চাইলে তাহা,
বিদায় নিলে
অবহেলায় ভরিয়ে দিয়ে
আমার জীবন পাত্রখানি।
সে ভুল তোমার ভাঙবে বটে
কোন একদিন, ব্যথার সাগর কুলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৯২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৬/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বাহ্
  • ভাল লিখেছেন দাদা
  • খুব ভালো।
    • সাঁঝের তারা ১৯/০৬/২০১৭
      ধন্যবাদ ...
  • যে ছলনাময়ী সে কাঁদে না।
 
Quantcast