www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

তোমার পুতুল মিথ্যে গড়া

গড়তে গিয়ে তোমার মূর্তি
ছিলাম মগন আপন মনে
কখন তুমি এলে পাশে
হয়নি চাওয়া তোমার পানে।

চুপি চুপি নিলে বিদায়
যেমন আসা তেমনি গেলে -
চেতন হলে চেয়ে দেখি
ছায়া তোমার গেছ ফেলে।
 
তোমার পুতুল মিথ্যে গড়া
কাছে তোমায় পাবার ছলে,
সেই সাধনা পূর্ণ হয়েও
রইনু ভেসে চোখের জলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬০০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • লিংকন ২২/০৫/২০১৭
    দারুণ
  • আলম সারওয়ার ২১/০৫/২০১৭
    অসাধারণ কথা বলেছেন কবি
  • Tanju H ২১/০৫/২০১৭
    অসাধারন কবি।
 
Quantcast