www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেখা তার পাবে কেমন করে

উড়িয়ে আঁচল আকাশ এল ধরার কোলে,    
ঢেউ জাগে তাই সাগর জলে।
বলে মনের দুঃখে হৃদয় মেলে,    
“হল কি সময় অনেক দিনের পরে, আজ বুঝি তাই এলে।  
সে দিনের সেই ফাগুন দিনে
ফুলটি ফুটে রঙিন বনে,  
প’রে ধূলায় গড়া বসনখানি,                
ভাসিয়ে হাওয়ায় চোখের পানি,
ছিল বসে তোমার পথের ধারে।  
কেউ দেখেনি তারে
হঠাৎ কবে গ্রীষ্মতাপে অনাদরে গেল ঝরে,
এখন দেখা তার পাবে কেমন করে?”
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভালো।
  • সুন্দর আহ্বান।
  • তুষার রায় ১৪/০৫/২০১৭
    সে দিনের সেই ফাগুন দিনে ফুলটি ফুটে রঙ্গিন বনে। সত্যিই ফুটুক এমন করে। শুভ কামনা সতত
  • আলম সারওয়ার ১৪/০৫/২০১৭
    অসাধারণ একটি উপহার
  • সুন্ধর
 
Quantcast