www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাঞ্চনজঙ্ঘা

কাঞ্চনজঙ্ঘা তুমি সৃষ্টির সেরা রূপসী,
তোমার রূপে আকৃষ্ট বিশ্বজন
মুগ্ধ হয়ে সবাই আসে তোমাকে দেখতে
তোমার সৌন্দর্যে স্নান করে তোমাতে লীন হতে।

হে চির যৌবনা, তোমার চারপাশে যে সব প্রেমিকেরা ঘোরে
তুমি সবাইকে দেখ, হাস্যময়ী লাস্যে সবার সাথে হাতছানিতে কথা বল,
সবাইকে আরো আকর্ষণ করে তোমার অনুপম সৌন্দর্য।
সবাই তোমাকে ভালোবাসে, 
হাস্যরসে কলভাষ্যে তাদের কর্ণে তুমি মধু ঢেলে দাও,
সবাই ফিরে যায় তোমার চোখের দৃষ্টিতে ধন্য হয়ে!

আর তুমি? তুমি পড়ে থাক একই স্থানে চির তৃষিত,  
কেউ বোঝে না তোমার অপেক্ষার বেদনা?  
কার জন্য যুগ যুগ ধরে উন্মুখ হয়ে আছ,
এখনো কি সময় হয়নি তার আসবার?
তাই এখনো বুঝি শেষ হয় না তোমার অপেক্ষার প্রহর!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • পলাশ ১৪/০৫/২০১৭
    সুন্দর
  • অনেক সুন্দর।
  • কাঞ্চনজঙ্ঘা হবে।
    • সাঁঝের তারা ১৩/০৫/২০১৭
      অনেক ধন্যবাদ প্রিয় কবি। ঠিক করে দিলাম। শুভকামনা ও অনেক শুভেচ্ছা ...
  • Tanju H ১৩/০৫/২০১৭
    অসাধারন শুভেচ্ছা রইল কবি।
  • প্রকৃতিপ্রেম।
  • শাহারিয়ার ইমন ১৩/০৫/২০১৭
    ভাল লাগল
  • আলম সারওয়ার ১৩/০৫/২০১৭
    অসাধারণ কবিতা
 
Quantcast