www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আসবে তুমি হৃদয়ে মোর

আমায় তুমি খুঁজে নেব অসীম তোমার পথে
স্বপ্ন দিয়ে এ মনিহার তাই রেখেছি গেঁথে।
ফুলে ফুলে ভরে ডালা তোমার বরণ আশে
সিক্ত করে রেখেছি গো বুকের নিঃশ্বাসে।
প্রভাত আলোয় জেগে উঠে শিশির ধোয়া ছায়া
শিহরণে ভরবে হৃদয় জড়িয়ে তোমার মায়া।

হৃদয়খানি রাঙিয়ে নিয়ে রক্ত রঙিন ফাগে
তোমার ছবি আঁকবো আমি বেদন মাখা রাগে।
উতল মনে দিগ্বিদিকে বাতাস যায় দুলে
আসবে তুমি হৃদয়ে মোর সকল দুয়ার খুলে,
রঙে রঙে রঙিন করে দেব আঁচল পেতে
তোমার পথের ক্লান্তি যত নিও মুছে তাতে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ লাগলো।
  • ভালো। আমার শুভেচ্ছা নেবেন।
    • সাঁঝের তারা ০৬/০৫/২০১৭
      ধন্যবাদ। শুভেচ্ছা ...
  • বাহ্ সুন্দর।
 
Quantcast