www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আবার নিও চিনে

ঝরে পড়ে পুষ্প বন তলে
বাতাস এসে বলে,
'যেও না, ওগো যেও না তুমি চলে
খেলা আমার হয়নি সমাপন
তোমায় ছোব দোলন দেব
থাকো আরেকটু ক্ষণ।'

পুষ্প বলে, ‘আমার যাওয়া তো নয় যাওয়া
বনতলে সুবাস ঢেলে ছাওয়া
গন্ধে ভরাই ডাকি তারে
আমায় নিয়ে গাঁথবে যে জন মালা
ফুলের শয্যায় তখন শুরু হবে রাতের নতুন খেলা
চোখের তারায় মনের ছোঁয়ায় আসবে নতুন জীবন।

অবশেষে ভাসব আমি জলে
ঢেঊয়ের পরে ঢেউ তুলে
অঙ্গ আমার মিলিয়ে যাবে কালের অতল কোলে –

তারপরেতে ফুটব আমি আবার নতুন দিনে
সেই হারানো ছোঁয়ায় আমায় তখন আবার নিও চিনে!’
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৪/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • শাহারিয়ার ইমন ২৮/০৪/২০১৭
    সেই রকম
  • মুগ্ধকর!!
  • ফয়সাল রহমান ২৩/০৪/২০১৭
    সুন্দর
  • ভালো। ব্লগে স্বাগতম।
    আর শুভেচ্ছা নিরন্তর।
  • শুভেচ্ছা নেবেন।
  • ভালো। অনেক শুভেচ্ছা।
 
Quantcast