www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমিময়

সদ্যজাত শিশুর কোমল ওষ্ঠে খেলে যাওয়া হাসি আমি নই,

মিথ্যা বিচারে শাস্তিপ্রাপ্ত বিপ্লবীর গলায় অভিশপ্ত ফাঁসী আমি নই,

আমি ধর্ম অধর্মের মাঝখানে দাড়িয়ে থাকা সততার দাবী,

আমি বাস্তবতার জোরালো আলো, নই আদর্শের হাবিজাবি।

আমি একজন যে প্রশান্ত পেরিয়ে গোস্পদে খাই খাবি,

সময়ের দাবীর নিষ্ঠসেবক আমি, ভুলে নৈতিকতার দাবী।

নিজের যুদ্ধে হেরে যাওয়া কোনো ক্লান্ত সৈনিক আমি,

জন্মিলে ভাই মরিতে হবেই, তাই জীবনকে ভাবি দামী।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অপূর্ব দেব ১৯/১১/২০১৭
    দারুন
  • সোলাইমান ১৯/১১/২০১৭
    ভীষণ প্রাসঙ্গিক ইত্যবসরে। কবিকে অশেষ শুভেচ্ছা। এভাবেই এগিয়ে চলুন নিরবচ্ছিন্ন।
  • সুজয় সরকার ১৯/১১/২০১৭
    সুন্দর চিন্তা
  • ভালো লাগল।
 
Quantcast