www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হয়তো কখনও

ভালবাসার জন্য যথেষ্ট জ্যোৎস্না সেদিন তুমি দাওনি,
আঁচলে বেঁধে রেখেছিলে মুঠিমুঠি,
স্বল্প জ্যোৎস্নায় কেবলি হাঁটি শিশির ভেজা ঘাসের উপর,
তোমার আঁচল কবে নরম হবে জানা নেই,
তবু আমার চলা থামে না,
একদিন হয়তো ঐ আঁচল থেকে ঝরে পড়বে সবটুকু চাঁদ,
সেদিন হয়তো থাকব না আমি,
আলোকিত হবে অন্য কেউ ।।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৮৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast