www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চর্যাপদের ঘুমন্ত প্রহরী

মনে কর আমি চর্যাপদের ঘুমন্ত প্রহরী, তুমি পুলিশের বুট,আমি উন্মাতাল মিছিল, তুমি ধারালো বেয়নেট,আমি ১৪৪ ভেঙ্গে ফেলা বুকে আগুন বহন করা নিরীহ পথিক,তুমি কারফিউয়ের শীষ দেয়া অত্যাচার,আমি বুক পেতে দেয়া ভালবাসা,তুমি উত্তপ্ত সীসা,আমি আত্মায় নিয়ে যাই চর্যাপদকে, তুমি আগুন নিয়ে দাঁড়াও পথ আগলে,
আমি রক্ত দিয়ে ধুয়ে দেই বাংলা কবিতার জঞ্জাল,তুমি হয়ে যাও স্থির
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৫/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast