www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষের কবিতা

ভ্রষ্টাচারের শেষ সীমানায় দাঁড়িয়ে
আমি শঙ্কিত, হতবাক, ফ্যাকাসে!
আজ আঁধার ঘরে একলা বসে
ভাবছি কী শিখেছিলাম...
আর কীই বা শেখালাম...


দ্রুত দিন চলে গিয়েছে যৌবনের
এখন বৃদ্ধ ৭২ বছরের।
আর চিৎকার করার শক্তিও নেই
শুধু পেনশন পেতেই চলে লড়াই।
নীতি-দুর্নীতির চক্রব্যূহের মাঝখানে
বিভেদ লাইন আঁকাবার চক,
ভাঙ্গা মন মানসিকতার মতই
একদম শেষের দিকে...



সময়:২৩/০৮/২০১৮, ১১:৩৭ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/১০/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বিবকানন্দ সামন্ত (বিশ্বামিত্র ) ০৯/১০/২০১৮
    শেষ জীবনের এটাই শিক্ষা ।ভাবের অপূর্ব উপস্থাপনা ভাল লাগল । কবি শুভেচ্ছা নেবেন ।
  • শান্ত চৌধুরী ০৯/১০/২০১৮
    বাহ্ চমৎকার লিখেছেন...
  • ভালো লেখা।
  • তাবেরী ০৮/১০/২০১৮
    বেশ ভালই।
 
Quantcast