www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ত্রিতাল

(১)


কবিতা লেখার কিছুই তো পাইনা আর।
জীবনের সব সমস্যাগুলি বারবার
সহাস্যে কড়া নাড়ে আসে, পাশে বসে।
কিন্তু নাম নেয়না ফিরে যাওয়ার।


(২)


সিগারেটের ধোঁয়ায় জ্বালাই ফুসফুস অনবরত।
যতই ভাবি মলম; দেয় ক্যান্সার ক্ষত
বুঝে শুনেও সয়ে চলি, খুক-খুক কেশে।
বুকের ব্যথাটা রোজ মুখে আনে রক্ত।


(৩)


ধুঁকে ধুঁকে বাঁচি বেহায়া হয়ে, অন্যায় সয়ে।
সকল কিছু ত্যাগী ঐ কুলাঙ্গার পায়ে
চোখ বুঁজে এগোই চিরশান্তির সন্ধানে।
শৌর্য-বীর্য পুত্র-গৃহ, বিনা লড়াইয়ে।



সময়:০৪/০১/২০১৮, ০৮:৩২ মি:
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • খুব সুন্দর,ধন্যবাদ আপনাকে।
  • এন আই পারভেজ ১১/০১/২০১৮
    চমৎকার।
  • সুন্দর।
  • সুন্দর প্রকাশ
  • শিবশঙ্কর ১০/০১/২০১৮
    কবিতায় কবির রুপ । বেশ ।
 
Quantcast