www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আল্লাহু আল্লাহু আল্লাহ

আল্লাহু আল্লাহু আল্লাহ

- সামসুল আলম দোয়েল

আল্লাহু আল্লাহু আল্লাহ! আল্লাহু আল্লাহু আল্লাহ!
আল্লাহু আল্লাহু আল্লাহ! আল্লাহু আল্লাহু আল্লাহ!
আল্লাহ নামটি মোদের সবার প্রিয়
আল্লাহ নামে সবাই যিকির করো
এই পৃথিবী, নদী- পাহাড়, বৃক্ষলতা আর আলো বাতাস
সবই সৃষ্টি তার চির মহান, নক্ষত্রের আলোয় দূরের আকাশ
ফুলের সৌরভে পাখির কলতানে, ভোরের শিশির
প্রভুর ডাকে দেয় সবাই সাড়া, তারই নামে চলে যিকির
যা কিছু মহান; সবই তার দান; তার দেখানো পথটি ধরো
আল্লাহ নামটি মোদের সবার প্রিয়
আল্লাহ নামে সবাই যিকির করো
সকাল দুপুর, বিকেল সন্ধ্যায়, নিত্য মুখে নামটি তার
রহিম, রহমান প্রভু মোদের; তিনি মালিক তিনি জাব্বার।
সকল কাজে তিনিই সহায়, তার নামটি তোমরা মুখে নিও
আল্লাহ নামটি মোদের সবার প্রিয়
আল্লাহ নামে সবাই যিকির করো
আল্লাহু আল্লাহু আল্লাহ! আল্লাহু আল্লাহু আল্লাহ!
আল্লাহু আল্লাহু আল্লাহ! আল্লাহু আল্লাহু আল্লাহ!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৫/১০/২০১৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast