www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এইখানে

এইখানে কোন প্রেমিক আসেনি প্রেমের বার্তা লয়ে,
মৃত্যুরে কেউ ডাকেনি মোহভঙ্গের পরের আঁধারে,
রুগ্ন স্বপ্ন বৃহৎ হয়নি গিয়েছে আরও ক্ষয়ে,
সমুদ্রের ওই ঢেউ ভেঙে যায় ফেরাতে কেউ কি পারে?
শহরের তিক্ত বিকাল অথবা ছায়াভরা কোন বন,
সকলই আমি করেছি চাষ,
দেখেছি সেখানে অশান্ত হয়েছে মানুষের মন,
অনুভূতিগুলো খেয়ে দেখেছি লাগে ঘাস ঘাস।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৬৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast