www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালবাসার ঝর্ণাধারা


প্রেম
মানেনা
ভেদাভেদ
বিধিনিষেধ,
সমাজের চোখ,
বিধিলিপির ছেদ,
শ্রেণীবিভেদের নখ
পারেনা কখনো রুখতে
বাধার রুদ্ধ দেয়াল হয়ে
হৃদয়ে থেকে হৃদয়ে ছড়িয়ে
যাওয়া ভালবাসার ঝর্ণাধারা,
ভালবাসা জানে না কোন সীমারেখা,
ভালবাসা মানে না কোন অগ্নি বলয়,
ভালবাসা শোনে না কোন শাসন বারণ ।

ঘরানাঃ অবরোহী পঞ্চদশ

দুয়ারে এসে গেছে ভালোবাসার দিন,
প্রিয়কে জানাই ভালোবাসা অমলিন ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৭৬৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০২/২০১৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast