www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফিরে ফিরে এসো পহেলা বৈশাখ

দীঘল রাতের আঁধার সীমানা পেরিয়ে নতুন আলোকে সারা
ভূলোক রাঙিয়ে সত্য সুন্দরের চির উন্নত ঝান্ডা বয়ে নিয়ে
বুকের জমিনে তুমি এসো আশা জাগানিয়া পহেলা বৈশাখ,
পিছে ফেলে আসা পুরনো স্মৃতিময় পথের জমিনে জমে থাকা
পুরনো সব পঙ্কিলতা পেছনে ফেলে নতুনের আগমনী বার্তা
নিয়ে তুমি এসো অরুণ আলোর রঙে রাঙা পহেলা বৈশাখ,
সব ভেদাভেদ হানাহানি ভুলে গিয়ে ভালোবাসার দাবীতে
হাতে হাত রাখা উষ্ণ বন্ধুতের আগে বাড়ার অনাবিল ভরসা
নিয়ে তুমি এসো মুকুলিত স্বপ্নের রঙে আঁকা পহেলা বৈশাখ,
হৃদয়ের সহজাত উষ্ণতায় স্বার্থ বিভেদের যতসব অনুদার
দেয়াল ভেঙে চুড়ে ফেলে কুল উপচানো অবাধ জলের ঝর্ণা
হয়ে তুমি বারবার ধরাতলে ফিরে ফিরে এসো পহেলা বৈশাখ ।
সময়ের কালস্রোতে বহুবার ভেঙে যাওয়া আশাহত জীবনের
পরাভুত বাতায়নে নতুন অঙ্কুরিত স্বপ্নের রঙিন ভ্রূণ মুকুল হয়ে
হৃদয় রাঙাতে তুমি বারবার ফিরে ফিরে এসো পহেলা বৈশাখ ।

রচনাকালঃ ০১ -০১- ১৪২১ বাংলা
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/০৪/২০১৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast